বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

আনোয়ারায় কু- প্রস্তাবে রাজী না হওয়ায় নারী গার্মেন্ট কর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৫৪০ সময় দেখুন
আনোয়ারায় কু- প্রস্তাবে রাজী না হওয়ায় নারী গার্মেন্ট কর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় কু প্রস্তাবে রাজী না হওয়ায় এক নারী গার্মেন্ট কর্মীকে মারধর ও শ্লীলতা হানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৪ আগষ্ট রাত নাড়ে আটটায় জুঁইদন্ডী ২ নং ওয়ার্ডে এ ঘটানা ঘটে। এ ঘটানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জুঁইদন্ডী এলাকার খাদিজা বেগম (১৭) কেইপিজেডে চাকরি করেন। একই এলকার মো. টিপু (২২) খাদিজা বেগমসহ আরো বেশ কয়েকজন গার্মেন্ট কর্মীকে জীপ গাড়ীতে করে কারখানায় আনানেয়া করতেন। জীপ চালক টিপু বিভিন্ন সময় খাদিজা বেগমকে তার সাথে বেড়াতে যেতে এবং ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেন। তার এসব প্রস্তাবে রাজী না হওয়ায় গত ১৪ আগষ্ট রাত সাড়ে আটটায় কারখানা থেকে ফেরার পথে খাদজা বেগমকে গাড়ী থেকে টেনে নামিয়ে এলাপাথারি চর-থাপ্পর মারতে থাকেন। এক পর্যায়ে তাকে পাশের সিরাজের ভাড়া বাসায় নিয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসয় খাদজা বেগমের শোর চিতকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জীপ চালক টিপু তারে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়ী নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আনোয়ারা থানা থেকে পুলিশ গিয়ে খাদিজা বেগমকে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন। পরদিন খাদিজা বেগম বাদী হয়ে আনোয়ারা থানায় টিপুকে আসামী করে অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর থেকে টিপু এবং টিপুর পরিবার পলাতক রয়েছে। বাড়ীতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।
এদিকে টিপুর স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন গাড়ীতে করে খাদিজাকে আনানেয়ার কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পতি খাদিজা তাকে বাদ দিয়ে অন্য আরেকটি ছেলের সাথে সম্পর্ক করলে জীপ চালক টিপু ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে।

খাদেজার পিতা মোজাম্মেল হক বলেন, আমার মেয়েকে সবসময় কুপ্রস্তাব দিত টিপু। তাতে রাজী না হওয়ায় গতকাল রাতে সে এ ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, শুনেছি তারা উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি ভয়ে ঐ বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুলিশ তাকে উদ্বার করে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর