বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেনা ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেনা ।


ব্যাংকের এমডিদেরও বিদেশে যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। শুধু অনুমতি নয়, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সঙ্গী কে—এসব তথ্যও কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ আজ সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা দাপ্তরিক কোনো কাজে কিংবা ব্যক্তিগত ছুটিতে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলে তাঁদের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে সার্বিক গতিশীলতা হ্রাসের পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিচালনাগত ঝুঁকিসহ আর্থিক ক্ষতির আশঙ্কা সৃষ্টি হতে পারে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এর পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে অবস্থান যতদূর সম্ভব পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো আর্থিক প্রতিষ্ঠানের এমডি বাংলাদেশের বাইরে ভ্রমণ আবশ্যকীয় হলে দেশের বাইরে গমনের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

এ ধরনের অনুমোদন গ্রহণের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঠানো আবেদনপত্রের সঙ্গে ভ্রমণের ১৫ কর্মদিবস আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ বাংলাদেশ ব্যাংকে আবেদন জমা দিতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর