সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

ইবি শিক্ষকে মারধর, শাস্তির দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৮৪ সময় দেখুন
ইবি শিক্ষকে মারধর, শাস্তির দাবি শিক্ষক-শিক্ষার্থীদের


ইবি করেসপন্ডেন্ট

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। একইসঙ্গে হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৪টায় সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (৭ জুন) আনুমানিক সকাল ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো সকালে হাঁটছিলেন। এসময় মোস্তাফিজুর রহমানকে একা পেয়ে হাউজিং ডি ব্লকের ১৬৭নং বাসার বাসিন্দা সোহেল মাহমুদ (ব্যাংক কর্মকর্তা) অতর্কিত তার উপর হামলা করে। ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী শান্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে।

এর আগে, বিকেল ৪টার দিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রিস আলী। তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানিয়ে এক যৌথ বিবৃতিতে নেতারা হামলাকারীর বিষয়ে তদন্ত-পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। পরে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত প্রক্টর ড. শফিকুল ইসলাম বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

একইসঙ্গে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এসময়ের মধ্যে হামলাকারীকে গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার, অভিযুক্ত কর্মকর্তাকে ব্যাংক থেকে অব্যাহতি, হামলাকারীকে বিচারের আওতায় না আনা পর্যন্ত অগ্রণী ব্যাংক ইবি শাখা বন্ধ রাখা।

পরে দুপুর ২টার দিকে অগ্রণী ব্যাংক ইবি শাখার ম্যানেজার হাসিবুর রহমানকে মাধ্যম করে ব্যাংকের চেয়ারম্যানের কাছে স্নারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তারা বলেন, ‘গত ৭ জুন অগ্রণী ব্যাংক কুষ্টিয়া জেলার চৌড়হাস শাখার কর্মকর্তা সোহেল মাহমুদ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান স্যারের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ন্যক্কারজনক হামলার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা বলেন, শুনেছি সোহেল অনেকের সাথে খারাপ ব্যবহার করেছে, এমনকি বিভিন্ন সময় মারধরও করেছে। ব্যাংকের স্টাফদের সাথেও খারাপ ব্যবহার করে বিভিন্ন সময়। তার এমন আচরণে আমরা ব্যাংক কর্মকর্তারাও মর্মাহত। ব্যাংকের মত আস্থাসম্পন্ন জায়গায় চাকরি করে তিনি এমন কাজ করতে পারেন না। আমরাও চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে করে কেউ যেন আর এমন কাজ করার সাহস না পায়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom