রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান

ঘরোয়া উপকরণে বাড়িতেই বানান কুচো নিমকি! রইল সহজ রেসিপিKucho Nimki Recipe salted kucho nimki can be prepared at home following this method – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৫০ সময় দেখুন
ঘরোয়া উপকরণে বাড়িতেই বানান কুচো নিমকি! রইল সহজ রেসিপিKucho Nimki Recipe salted kucho nimki can be prepared at home following this method – News18 Bangla


পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ‌। আর পার্বণ মানেই খাওয়া দাওয়া। ছোটবেলায় পুজোর পর কারো বাড়িতে বিজয়া করতে গেলে প্রথমেই যে প্লেটটা হাতে ধরিয়ে দেওয়া হত তাতে নিমকি , গুজিয়া আর সন্দেশ থাকতই। একটা সময় ছিল যখন পুজো শেষ হতে না হতে প্রত্যেকটি বাড়িতে মিষ্টি বানানোর তোড়জোড় শুরু হয়ে যেত।

মা মাসিমা সকলেই মিলে নিমেষেই বানিয়ে ফেলতেন ঝুড়ি ভর্তি নিমকি ও থালা ভর্তি মিষ্টি। তবে এখন এসব অতীত। ব্যস্ততার জীবনে এখন সেই ঝুড়ি ভর্তি নিমকি বানাতে অনেকই পারেন না। সেক্ষেত্রে হাতে কিছু সময় ও ঘরে কিছু উপকরণ থাকলেই আপনি নিমেষে বানিয়ে ফেলতে পারবেন মচমচে সুস্বাদু নিমকি।

বিজয়ায় মিষ্টির পরে ঝাল মুখ করতে বহু প্রচলিত নিমকি।এছাড়া, পুজোর মরশুমে কারুর বাড়িতে গেলেই সাধারণত অতিথি আপ্যায়নের ক্ষেত্রে মিষ্টির সঙ্গে নিমকি দেওয়া হয়।তবে অনেকেই আছেন, যারা স্বাস্থ্যসম্মত। সাধারণত বাইরে থেকে কিনে আনা নিমকি তাঁরা খেতে চান না। তারা বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন নিমকি।

 

প্রথমে বেশ খানিকটা ময়দা নিন, এবার তাতে নুন, তেল, সোডা আর একটু কালোজিরে দিয়ে ভাল করে ময়ান দিয়ে মেখে নিন। খেয়াল রাখবেন ময়ান যেন ভাল করে দেওয়া হয় তা না হলে নিমকিতে সেই মুচমুচে ভাবটা আসবে না। ময়দা মেখে তার উপর তেল দিয়ে ১ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। তারপর বড় বড় লেচি বানিয়ে সেটা পাতলা করে বেলে নিন। ছুরির সাহায্যে ছোট ছোট নিমকির আকারে কেটে সেটা আলাদা পাত্রে তুলে রাখুন। কড়াইতে ভাল করে তেল গরম করুন তাতে এক এক করে নিমকির লেচিগুলো দিয়ে ভাল করে ভেজে নিন। ব্যাস, মুচমুচে নিমকি তৈরি।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Kojagari Lakshmi Puja 2023, Kojagari Purnima, Recipe



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর