মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

চট্টগ্রামে প্রথমদিনে অনুপস্থিত ১৬০৭ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ মে, ২০২৩
  • ৩০ সময় দেখুন
চট্টগ্রামে প্রথমদিনে অনুপস্থিত ১৬০৭ জন


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: করোনা মহামারি কাটিয়ে তিন বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিতব্য এবারের এসএসসি পরীক্ষার প্রথমদিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে দেড় হাজারেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রোববার (৩০ এপ্রিল) প্রথমদিনে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন ২১৬টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসেছিলেন এক লাখ ৩৯ হাজার ৮৭৯ জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সারাবাংলাকে জানান, চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারের ১ হাজার ১০৭টি বিদ্যালয় থেকে এক লাখ ৪১ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। তবে ১ হাজার ৬০৭ জন অংশ নেয়নি।

এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলায় সর্বোচ্চ ১ হাজার ৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কক্সবাজারে ২১ হাজার ৪০৪ জনের মধ্যে ২৮২ জন, রাঙামাটিতে ৭ হাজার ১৭৮ জনের মধ্যে ৭১ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৭৩ জনের মধ্যে ১০৮ জন এবং বান্দরবানে চার হাজার ৬৩০ জনের মধ্যে ৬৭ জন পরীক্ষায় অংশ নেননি।

এক দশক ধরে প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার নিয়মে ছেদ পড়ে ২০২১ সালে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে। সেবার করোনার সঙ্গে বন্যার কারণে নয় মাস পিছিয়ে ২০২১ সালের ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। একই পরিস্থিতিতে পরের বছর সাত মাস পিছিয়ে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছিল। উভয় পরীক্ষা বিষয়, সিলেবাস, পূর্ণমান ও সময় কমিয়ে সংক্ষিপ্তভাবে নিয়ে ফল প্রকাশ করা হয়েছিল।

তবে কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় এপ্রিলে এগিয়ে আনা হয়েছে। এবার আগের মতো সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

সারাবাংলা/আরডি/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর