মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম রাশিয়া-ইউক্রেন পালটাপালটি হামলা, শিশুসহ নিহত ১০

‘চিঠি এল জেলখানাতে’ গানের শিল্পীর ২ বছরের জেল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮০ সময় দেখুন
‘চিঠি এল জেলখানাতে’ গানের শিল্পীর ২ বছরের জেল – Corporate Sangbad


II অনলাইন ডেস্ক II

সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমার জনপ্রিয় গান ”চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর”-এর শিল্পী আব্দুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের দুই মামলায় আদালত এ আদেশ দেন। একই আদেশে আদালত চেকের সম পরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার (২৭ জুন) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পিপি অ্যাডভোকেট তপন কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা করেন কোতোয়ালি থানার চৈতন্য গলি জিন্নাহ পাড়ার আবদুল্লাহ আল হারুন। একটি চেকে ৯৪ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা এবং অন্য একটি চেকে ৯৪ লাখ টাকা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়। পরে রানার বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান হারুন। নোটিশ পাওয়ার পরও আসামি চেকের টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পিপি অ্যাডভোকেট তপন কুমার দাশ বলেন, প্রায় দুই কোটি টাকা চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন আবদুল্লাহ আল হারুন নামের এক ব্যক্তি৷

পৃথক দুটি মামলায় আজ সঙ্গীতশিল্পী আব্দুল মান্নান রানাকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চেকের সমপরিমাণ অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিল্পী আব্দুল মান্নান রানা ৮০ ও ৯০-এর দশকে বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন। ১৯৯৬ সালে সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমায় গাওয়া ‘চিঠি এল জেলখানাতে অনেক দিনের পর’ গানটি বেশ জনপ্রিয় হয়। এখনো ওই গান স্মৃতিকাতর করে সালমান শাহর ভক্ত ও সোনালি সময়ের চলচ্চিত্র প্রেমীদের।

কর্পোরেট সংবাদ/এআরএইচ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom