চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর রেলস্টেশনের নিকট অজ্ঞাত(৪০) এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সারে ৪ টার দিকে খুলনা সুন্দরবন এক্সপ্রেস জয়রামপুর রেল স্টেশন রেল গেট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আতাউর রহমান জানান, বিকাল সারে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জয়রামপুর স্টেশনের দিকে পৌছায়। এসময় অজ্ঞাত(৪০) একজন ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে বিকালে দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তার লাশ সন্ধ্যার দিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।