শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে একমি পেস্টিসাইডস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৩৯ সময় দেখুন
ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে একমি পেস্টিসাইডস – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৫ থেকে ০৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির বা ২০.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমে। সপ্তাহটিতে একমি পেস্টিসাইডসের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৩.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।চলতি বছরে তালিকাভুক্ত হওয়া একমি পেস্টিসাইডসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৮৮ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৮০, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫৬, বিদেশী বিনিয়োগকারী ২ দশমিক ২২ শতাংশ ও বাকি ৪১ দশমিক ৪১ শতাংশ শেয়ার  সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৮.৯৯ শতাংশ, আমান ফিডের শেয়ার দর কমেছে ৮.৯৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ৭.৭৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৫.৮৫ শতাংশ, ফরচুন সুজের শেয়ার দর কমেছে ৫.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর কমেছে ৫.১৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৪.৮৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ার দর কমেছে ৪.৮৩ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ৪.৬৯ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর