রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ডোমসার বাজার বণিক সমিতির কমিটি ঘোষণা ও ফুল দিয়ে বরন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ সময় দেখুন
ডোমসার বাজার বণিক সমিতির কমিটি ঘোষণা ও ফুল দিয়ে বরন

মোঃ আল-আমিন,
শরীয়তপুর প্রতিনিধি

আজ ডোমসার বাজার বণিক সমিতির পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি ঘোষণা করা হয় ও ডোমসার বাজারের উন্নয়ন মুলক কাজ ও বাজার ব্যবস্থা সুন্দর ভাবে পরিচলনার জন্য অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখা হয়

আলহাজ্ব মাস্টার মজিবুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মাদবর ও জনাব আমি খান এবং বাজার ও ডোমসার এর এলাকাবাসী

এ সময়ে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মাষ্টার মজিবুর রহমান খান বলেন বাজারে উন্নয়ন মুলক সকল কাজ করা হবে তবে আপনারা যারা নতুন কমিটিতে আছেন তাদের কাছে আমার এটুকুই আশা যাতে বাজার সুন্দর ভাবে চালে কোনো প্রকার মারামারি ঝগড়া বিবাদ না হয়, ক্রেতা ও বিক্রেতার কোনো ধরনের ক্ষয় ক্ষতি যেনো না হয়, এবং আমি আছি সব সময় আপনারের সার্বিক সহোযোগিতার জন্য।

এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোলাম মোস্তফা মাদবর ও মাস্টার ইদ্রিস দেওয়ান, আলি খান ও অন্যান্য ব্যক্তিগন, সকলেই বাজার ব্যবস্থা সুন্দর ভাবে পরিচলনার কথা বলেন।

পরে আলহাজ্ব মাস্টার মজিবুর রহমান খান ডোমসার বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক হায়দার খান সহ ২২ সদস্যর কমিটি ঘোষণা করেন, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ নতুন কমিটির সকলকে ফুলের মালা দিয়ে বরন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর