বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

তালেবানের পক্ষ নিলে ব্যবস্থা: ফেসবুক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
তালেবানের পক্ষ নিলে ব্যবস্থা: ফেসবুক


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সমর্থনে যে কোনো কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। সামাজিক মাধ্যমটি তালেবানকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে এমন বার্তা দিয়েছে।

ফেসবুক জানায়, তালেবানদের সমর্থন দেওয়া কন্টেন্ট চিহ্নিত করতে ইতিমধ্যে আফগানিস্তান বিষয়ে বিশেষজ্ঞদের একটি দল তৈরি করা হয়েছে।

উগ্রবাদী গোষ্ঠী তালেবান গত রোববার কাবুলের দখল নেওয়ার মাধ্যমে গোটা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুল ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।

তালেবান বছরের পর বছর তাদের প্রচার প্রচারণার জন্য ফেসবুকের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করে আসছিল। এবার আফগানিস্তানের দখল নেওয়ার পর এমন কঠোর সিদ্ধান্ত নিলো সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তালেবান একটি সন্ত্রাসী গোষ্ঠী। ফলে বিপদজনক সংগঠনের ক্ষেত্রে আমাদের নীতি হিসেবে তালেবানের ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, তালেবানদের সমর্থন, প্রশংসা ও প্রতিনিধিত্ব করা অ্যাকাউন্ট আমরা সরিয়ে নিচ্ছি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর