বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৩৬ সময় দেখুন
নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০ ঘটিকায় নাগরপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা ও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি) মো.ইকবাল হোসেন,
উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্রনাথ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো.আনিছুর রহমান, সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর