শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

রবিবার পুঁজিবাজারে বেড়েছে সূচক, লেনদেন ছাড়ালো ১৫শ কোটি টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
রবিবার পুঁজিবাজারে বেড়েছে সূচক, লেনদেন ছাড়ালো ১৫শ কোটি টাকা


সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের উত্থানের সাথে সাথে লেনদেন ছাড়িয়েছে ১৫শ কোটি টাকা।

আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’৮ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৫৮০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১২২ কোটি ০৯ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে হয়েছে ৩৯৫ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩২১ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ৮৪৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬ টির, দর কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৬১ লাখ টাকা।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom