সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

রাষ্ট্রপতির সংলাপ জনগণের সঙ্গে প্রতারণার শামিল: বাম জোট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৭০ সময় দেখুন
রাষ্ট্রপতির সংলাপ জনগণের সঙ্গে প্রতারণার শামিল: বাম জোট


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অবাদ নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন, বর্তসমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তদারকি সরকার গঠনের দাবিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে খোলা চিঠি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপকে জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও উল্লেখ করেছেন জোট নেতারা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রপতির কাছে জোটের পক্ষে খোলা চিঠি দেওয়ার প্রক্কালে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে জোট নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে জোটের সমন্বয়ক সাইফেুল হকের নেতৃত্বে সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লা আল কাফী রতন, মোশরেফা মিশু প্রমুখ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে খোলা চিঠি দিতে যান।

সমাবেশে বাম জোটের নেতারা বলেন, বিদ্যমান ব্যবস্থায় নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলেও নির্বাচনকালীন তদারকি সরকারের কোনো বিকল্প নেই। আর শেষ পর্যন্ত সরকারের পছন্দের ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে দেশে নির্বাচন পরিস্থিতি ও শাসনতান্ত্রিক ব্যবস্থার মারাত্মক সংকটকে গভীর থেকে আরও গভীরতর করবে। আর ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি যে সংলাপ করছেন তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও উল্লেখ করেন তারা।

ওই খোলা চিঠিতে বলা হয়, গত দুটি জাতীয় নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও যদি ব্যর্থ হয় তা হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বিপর্যস্থ হবে। অনিশ্চিত অন্ধকারে পতিত হবে দেশ। সরকারি দল আপনার ওপর ভর দিয়ে বৈতরণী পার হতে চায়। এতে করে বিরাজমান সংকটের সমাধান হবে না।

চিঠিতে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক পরিস্থিতি বর্ণনা দিয়ে বলা হয়, সমগ্র নির্বাচন চরম হাস্যকর, প্রতারণাপূর্ণ আর তামাশায় পর্যবসিত হয়েছে। গোটা নির্বাচনে চলছে টাকার খেলা, পেশী শক্তি, ব্যবসা আর চর দখলরে মত বিষয়ে পরিণত হয়েছে। রাজনীতিতে আস্থা, বিশ্বাস ও সহনশীলতার নূন্যতম গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তে সরকারি দলের পক্ষে পছন্দের দল ও প্রার্থী বাছাই এবং পরির্বতের সুযোগ রুদ্ধ করে দেওয়া হয়েছে। তাই দেশবাসী আশাকরছে এসব গভীর সংকট ও রাজনৈতিক দুর্যোগে রাষ্টের প্রধান অভিভাবক হিসেবে জনগণের পক্ষে আপনি কথা বলবেন। সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন।

ওই খোলা চিঠিতে আরও বলা হয়, যদিও নির্বাচন কেন্দ্রীক এসব বিষয় নিয়ে কথা বলতে দেশের ৫৩ জন বিশিষ্ট নাগরিক চেষ্টা করেও আপনার সাক্ষাৎ পায়নি। এসব বিষয় নিয়ে কথা বলে আপনাকে বিব্রত করতে চাই না। আশাকরি আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তদারকি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

সারাবাংলা/এএইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom