সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭৭ সময় দেখুন
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু: ওবায়দুল কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট 

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামন্ডব পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের জন্য এদেশে শেখ হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই। যারা একাত্তরে পরাজিত তারা পরাজয়ের প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবিলা করতে হবে। এরা শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে।

তিনি বলেন, সামনে নির্বাচন। আমাদের অসাম্প্রদায়িক চেতনায় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এই চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যখন উদযাপন করছেন সারাবিশ্বে, তখন অস্থিরতা, যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধের শেষ কোথায় আমরা জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, সমাধান হচ্ছে না।

এই অস্থিরতা, অশান্তি থেকে এই বিশ্ব ও এই দেশকে রক্ষায় দেবী দুর্গার কাছে বেশি করে প্রার্থনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শুভেচ্ছা বক্তব্যে দুর্গাপূজা উপলক্ষে ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom