বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হোয়াইট হাউজের ইফতার বয়কট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১১ সময় দেখুন
হোয়াইট হাউজের ইফতার বয়কট


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের একটি ইফতার অনুষ্ঠান বয়কট করেছে সেদেশের মুসলিম কমিউনিটি। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুইজনের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, মুসলিম কমিউনিটি নেতাদের বয়কটের কারণে ইফতার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মুসলিম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি রাতের খাবারের আয়োজন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরার সঙ্গে কথা বলা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউজের ইফতারে অংশ নেওয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পরে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এর ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, ইফতার অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কারণ অনেক লোক উপস্থিত না হওয়ার কথা বলেছিল। আমন্ত্রিত অনেকেই প্রাথমিকভাবে ইফতারে যাওয়ার কথা বলেছিল, কিন্তু পরে তারা না যাওয়ার সিদ্ধান্ত জানায়।

মিচেল আল জাজিরাকে বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় বলছে, যে হোয়াইট হাউজ ইসরাইলি সরকারকে গাজার ফিলিস্তিনি জনগণকে অনাহারে ও জবাই করতে সমর্থন দিচ্ছে, সেই একই হোয়াইট হাউজে গিয়ে রুটি তোড়া আমাদের পক্ষে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং এনপিআর উভয়ই সোমবার জানিয়েছে, হোয়াইট হাউজ মুসলিম কমিউনিটির জন্য ইফতারের আয়োজন করেছে। কিন্তু কয়েক ঘণ্টা পরে মঙ্গলবার হোয়াইট হাউজ পরিবর্তে ঘোষণায় জানায়, শুধুমাত্র মুসলিম সরকারি কর্মীদের জন্য একটি ভোজের আয়োজন করা হয়েছে। কয়েকটি মুসলিম আমেরিকান কমিউনিটির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করা হবে।

হোয়াইট হাউজের নতুন ঘোষণা থেকে জানা যায়, মুসলিম কমিউনিটি নেতারা ইফতারে যোগ দেবেন না। তবে তাদের সঙ্গে হোয়াইট হাউজ আলাদা বৈঠক করবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর