বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

chicken and mutton dalbanglow recipe– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৯৭ সময় দেখুন
chicken and mutton dalbanglow recipe– News18 Bangla


ভাইফোঁটা মানেই ভাইয়ের পাতে তুলে দেওয়া প্রিয় খাবার৷ পোলাও, মাছ, মিষ্টি, মাংস দিয়ে জমিয়ে ভোজ না হলে আর ভাইফোঁটা কীসের৷ মাংসের ডাকবাংলা খাওয়ালে ভাইয়ের দিলখুশ হবেই৷ চিকেন বা মাটন যেটা ভাইয়ের পছন্দ বানান সেভাবেই৷

কী কী লাগবে

মাটন- হাড় সমেত ১০ টুকরো বা ৫০০ গ্রাম চিকেন
টক দই-৬ চা চামচ
আদা, রসুন বাটা-১ চা চামচ
পেঁয়াজ-১টা বড় কুচনো
লবঙ্গ-৪টে
ছোট এলাচ-৪টে
তেজপাতা-১টা
মেথি দানা
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
জায়ফল গুঁড়ো-আধ চা চামচ
জয়ত্রী-১টা
ভাজা ধনে গুঁড়ো-১ চা চামচ
গরম মশলা গুঁড়ো-১ চা চামচ
আলু-২টো বড়
ডিম-১টা সিদ্ধ
জল
নুন ও চিনি-স্বাদ মতো

photo: collected photo: collected


কীভাবে বানাবেন

সব গুঁড়ো মশলা একটা বাটিতে নিয়ে ২ টেবল চামচ সর্ষের তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন৷ এর মধ্যেই আদা, রসুন বাটা মেশান৷ মাংস এই মশলা পেস্ট, টক দই ও নুন দিয়ে ম্যারিনেট করে অন্তত ৫ ঘণ্টা ফ্রিজে রাখুন৷ এবার কড়াইতে সর্ষের তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি বাদামি, মুচমুচে করে ভেজে তুলে রাখুন৷ তারপর তেলে বাকি বাকি পেঁয়াজ দিন৷ নরম হয়ে এলে ম্যারিনেট করা মাংস দিয়ে ভাল করে মিশিয়ে আলু ও নুন দিয়ে চাপা দিয়ে কড়াই৷ ঢিমে আঁচে আধ ঘণ্টা সিদ্ধ হতে দিন মাংস৷ মাংস থেকে প্রচুর জল ছেড়ে আলু সিদ্ধ হয়ে যাবে৷ আলু গুলো তুলে নিয়ে চিনি দিন৷ প্রেশার কুকারে জল গরমে করে গোটা গরম মশলা দিন৷ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে মাংস ঢেলে দিয়ে একটা হুইসলে ১০-১৫ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে মাটন৷ সিদ্ধ ডিম স্লাইস করে দিয়ে ঢিমে আঁচে ২ মিনিট রেখেই নামিয়ে নিন৷

চিকেন ডাক বাংলো বানানোর প্রক্রিয়াও একই রকম৷ চিকেন ঘণ্টা দুয়েক ম্যারিনেট করে রাখলেই চলবে৷ সিদ্ধ করতে প্রেশার কুকারেরও প্রয়োজন নেই৷ এক্ষেত্রে গরম মশলা ফোটানো গরম জল ঢেলে দিন কড়াইতেই৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর