মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

This old woman has gained popularity by making Singara for a long time! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
This old woman has gained popularity by making Singara for a long time! – News18 Bangla


তুফানগঞ্জ: দীর্ঘ সময় ধরে ভালবাসার টানে এবং একপ্রকার নেশার বসে করে চলেছেন সিঙাড়ার দোকান। দীর্ঘ সময় পরেও বয়সের ভার বিন্দুমাত্র ক্লান্ত করতে পারেনি এই ৮৫ ঊর্দ্ধ বৃদ্ধাকে। এখনও প্রতিদিন সিঙাড়া বানিয়ে সন্ধ্যেবেলায় দোকান সাজিয়ে বসেন তিনি। এ ছাড়াও বৃদ্ধার হাতে তৈরি সিঙাড়া খেয়ে প্রত্যেক মানুষই প্রশংসা পঞ্চমুখ হয়ে ওঠেন এই বৃদ্ধার। বয়স যে কেবমাত্র একটি সংখ্যা, ইচ্ছে শক্তি ও কাজ করার অদম্য ইচ্ছের কাছে বয়স যে সব সময় হার মানে। সেটা বারংবার প্রমাণ করে দিচ্ছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকার এই বৃদ্ধা মহিলা সুরবালা মন্ডল। বর্তমান সময়ে তাঁর বয়স ৮৬ বছর। তবে এই বয়সেও তিনি করে চলেছেন সিঙাড়ার এই দোকান।

এলাকার এক বাসিন্দা সুনন্দন কর জানান, “শুধুমাত্র সিঙাড়াই নয়, এই দোকানে পাওয়া যাচ্ছে আরও অনেক কিছু। তবে এই দোকানের সব চাইতে জনপ্রিয় খাবার হল আড়াই টাকার এই সিঙাড়া। এই সিঙাড়াই রীতিমতো জনপ্রিয় করে তুলেছে এই বৃদ্ধা মহিলা সুরবালা মণ্ডলকে। এই সিঙ্গাড়া বানানোর সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যায় সব। তবে তিনি প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে করছেন এই দোকান।

কিন্তু, এই দোকান করার বিষয় নিয়ে তাঁর চোখে মুখে কোন ক্লান্তির দেখা পাওয়া যায় না। যদিও বর্তমানে আগুনের ধারে বসে সিঙাড়া ভাজতে বেশ কষ্ট হয়। এ ছাড়া চোখের দৃষ্টিও অনেকটাই কমে এসেছে। তাই এখন তাঁর একমাত্র ছেলে সিঙাড়া ভাজেন। তবে সেই সিঙাড়া বানানোর কারিগর কিন্তু এখনও পর্যন্ত তিনি। নিজে হাতে সিঙ্গাড়া বানিয়ে ভাজার জন্য ছেলেকে তৈরি করে দেন তিনি নিজেই।”

বৃদ্ধা সুরবালা মণ্ডল জানান, “বর্তমান সময়ে চোখে ছানি পড়েছে। তাই চোখে দেখতে খুব সমস্যা হয়। এ ছাড়াও আগুনের ধরে একটানা বসে থাকলে শরীর খারাপ করে। সেই কারণে তার একমাত্র ছেলে তাঁকে সিঙাড়া ভেজে দিতে সাহায্য করেন। তবে যেই সিঙাড়া দিয়ে তিনি সকলের কাছে পরিচিত হয়েছেন, “সিঙাড়া দিদা” নামে। সেই সিঙাড়া বানানোর কাজ তিনি কারও ভরসায় ছাড়তে পারবেন না। “সুরবালা মণ্ডলের একমাত্র ছেলে পরিতোষ মণ্ডল জানান, “তাঁর মা এখনও নিজে হাতেই সিঙাড়া তৈরি করে তাঁকে দেন ভেজে দেওয়ার জন্য। ছোট থেকে বড় সবাই তাঁর মায়ের হাতের তৈরি এই সিঙ্গাড়া খেতে খুব পছন্দ করে। তাই সেই ভালবাসার টানে যতদিন তাঁর শরীর চলবে এই ভাবেই সিঙাড়া বানানোর ইচ্ছে রয়েছে তাঁর মায়ের।”

Sarthak Pandit

Published by:Uddalak B

First published:

Tags: Cooch Behar news



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর