রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

অনশনরত শিক্ষকদের মেডিকেল সহায়তা দেবে এনসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ সময় দেখুন
অনশনরত শিক্ষকদের মেডিকেল সহায়তা দেবে এনসিপি


ঢাকা: বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ করার দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অনশনরত এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে দলের যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি জানান, অনশনরত শিক্ষকদের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। তাই এনসিপির হেলথ উইংয়ের প্রধান ডা. মো. আব্দুল আহাদ এর নেতৃত্বে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক শিক্ষকদের পাশে থাকবে।

এই মেডিকেল টিমে আরও থাকবেন এনসিপি হেলথ উইংয়ের সমন্বয়কারী ডা. ইউসুফ জামিল তিহান, ডা. হুমায়ুন কবির সরকার হিমু, এবং ডা. মো. আব্দুস সালাম।

জয়নাল আবেদীন শিশির বলেন, ‘আপনারা জানেন, তিন দফা দাবিতে শিক্ষকেরা টানা ছয় দিন ধরে মাঠে রয়েছেন। তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় আমরা তাদের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে দাঁড়িয়েছি।’

এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আমরণ অনশন করছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর