রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

অনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৬ সময় দেখুন
অনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে


ঢাকা: বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্লে ১০ স্মার্টফোন। দেশের সকল অনুমোদিত অনার ব্র্যান্ডশপগুলোতে নতুন এই ফোন পাওয়া যাচ্ছে। এন্ট্রি লেভেলের এ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে সীমিত বাজেটের ব্যবহারকারীর কথা মাথায় রেখে। ‘অ্যান্ড্রয়েড গো’ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা ব্যবহারকারীকে প্রতিদিনের ব্যবহারে দিবে স্বাচ্ছন্দ্য। এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা।

সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনারের নতুন এই ডিভাইসটিতে থাকছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালকা (লাইট) সংস্করণ ‘অ্যান্ড্রয়েড গো’ দ্বারা চালিত হয়। ফলে, গেম খেলা থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ একইসঙ্গে করা যাবে অনায়েসে। অর্থাৎ, ব্যবহারকারীরা সার্বিকভাবে দারুণ স্থিতিশীল এবং মসৃণ অভিজ্ঞতা উপভোগ করবেন।

প্রতিষ্ঠানটি জানায়, ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে আরও সংযোজন করা হয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সুবিধা, ফলে সারাদিনের ব্যস্ততায় ফোনের চার্জ নিয়ে ব্যবহারকারীকে আলাদা করে আর ভাবতে হবে না।

উন্মোচন অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের বাজারে প্লে ১০ স্মার্টফোনটি নিয়ে আসতে পারা আমাদের জন্য সত্যিই ভীষণ আনন্দের। আমরা সব সময় চেষ্টা করি সীমিত বাজেটের ব্যবহারকারীরা যেন কম মূল্যে প্রিমিয়াম ফিচারের ফোন পেতে পারেন। আমাদের নতুন এই ফোনের আধুনিক ও সুপরিকল্পিত ফিচারগুলো ব্যবহারকারীকে দিবে উন্নত ও মানসম্মত অভিজ্ঞতা।’

মিডনাইট ব্ল্যাক এবং ওশান সায়ান- এ দু’টি আকর্ষণীয় রঙে ফোনটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। যারা সীমিত বাজেটে প্রয়োজনীয় ফিচারসহ একটি ভালো মানের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য প্লে ১০ হতে পারে একটি আদর্শ পছন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর