সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

‘অনুমতি ছাড়া রাস্তা কাটলে ওয়াসার বিরুদ্ধে আইনি ব্যবস্থা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ সময় দেখুন
‘অনুমতি ছাড়া রাস্তা কাটলে ওয়াসার বিরুদ্ধে আইনি ব্যবস্থা’


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অনুমতি ছাড়া রাস্তা কাটলে ওয়াসার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পথে যাবেন বলে হুঁশিয়ার করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বৈদ্যুতিক ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদেরও ঘোষণা দিয়েছেন মেয়র।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর আন্দরকিল্লায় চসিকের পুরানো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নির্বাচিত পরিষদের ২৩ম সাধারণ সভায় তিনি এ সিদ্ধান্তের বিষয় জানান।

সভাপতির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘অনুমতি ছাড়া ওয়াসা রাস্তা কাটলে দায়িত্বরত প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে। যদি আবাসিক খাতে সংযোগের জন্য রাস্তা কাটা হয়, তাহলে সংশ্লিষ্ট বাড়ি কিংবা ভবনের মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া রাস্তা কাটার জন্য ওয়াসাকে অনুমতি দেয়া হলেও কাজের সময় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে অবহিত করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

সড়কে, পাড়া-মহল্লায় ওয়াসার পানির কলগুলো আবারও সচল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিনা নোটিশে ওয়াসা রাস্তাঘাট থেকে পানির কলগুলো তুলে নিচ্ছে। বস্তিবাসী এবং যাদের বাসায় ওয়াসার সংযোগ নেই, তারা পানির জন্য ভোগান্তিতে পড়ছে। এজন্য নষ্ট এবং তুলে নেয়া পানির কলগুলো আবারও সচল করতে হবে।’

অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করা হবে জানিয়ে সভায় মেয়র করেন, ‘এসব রিকশার কারণে দূর্ঘটনা বাড়ছে। পুলিশের সঙ্গে আলোচনা করে এসব রিকশা উচ্ছেদে অভিযান চালানো হবে। যেসব সিএনজি অটোরিকশার লাইসেন্স শুধুমাত্র গ্রামে চলাচলের জন্য দেয়া হয়েছে, সেগুলো যাতে শহরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেয়া হবে।’

চসিকের সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ও আফরোজা কালাম এবং প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক।

সারাবাংলা/আইসি/  এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর