রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘অনেক রঙ মিলে যেমন রঙধনু, তেমনি সবাই মিলে বাংলাদেশ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ সময় দেখুন
‘অনেক রঙ মিলে যেমন রঙধনু, তেমনি সবাই মিলে বাংলাদেশ’


চট্টগ্রাম ব্যুরো: সব ধর্মের সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেক রঙ মিলে যেমন রঙধনু, তেমনি সবাই মিলে বাংলাদেশ। বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর ইপিজেড এলাকায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্যারেড গ্রাউন্ডে ‘হিল চাদিগা বুডিডস্ট ওয়েলফেয়ার সোসাইটি’র কঠিন চীবর দানোৎসবে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হলো- ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা সবার। ধর্ম যার যার উৎসব সবার। বিএনপি চায় সকল মানুষ, সকল নাগরিক যার যার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে বসবাস করবে, এটাই বাংলাদেশ। অনেকগুলো রঙ মিলে রঙধনু হয়, কিন্তু রঙধনু একটাই। তেমনি সবাই মিলে বাংলাদেশ। বিএনপি এমন বাংলাদেশের কথাই বলছে।’

‘বিএনপি আশা করে, আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের প্রত্যাশার বাংলাদেশ হবে। আমরা সবাই যার যার ধর্মের ভালো কাজগুলো, ভালো কথাগুলো অনুসরণ করবো। তাহলে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, দ্বিধাদ্বন্দ্ব কিছুই আর থাকবে না।’

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু,
চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন আহ্বায়ক এম এ আজিজ বক্তব্য রাখেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর