রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন
অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘এই সরকারের আমলেই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে, কারণ ভবিষ্যতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অন্য কোনো সরকার চাইলে এটি বাতিল করে দিতে পারে।’

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের চতুর্থ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

তুষার বলেন, ‘জনগণের অভিপ্রায়ের প্রতিফলন নিশ্চিত করতে এই সরকারের পক্ষেই দায়িত্ব পালন করা উচিত। জাতীয় নির্বাচনের দিন সাধারণ ভোটের পাশাপাশি গণভোটের জন্য একটি আলাদা ব্যালট থাকবে। সেখানে জনগণ জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে বা বিপক্ষে মত দিতে পারবে।’

তিনি আরও জানান, এই প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। “ভাষাগত পার্থক্য ছাড়া জুলাই সনদের মূল কাঠামো ও আইনি ভিত্তির প্রশ্নে দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে,’ বলেন তুষার।

এনসিপি নেতা জানান, যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, সেগুলোকে সম্মিলিত ঐক্যমতের অংশ হিসেবেই বিবেচনা করা যেতে পারে। “এই প্রক্রিয়ায় একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ঐকমত্যকে আইনগত রূপ দেওয়া সম্ভব।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘যদি সব রাজনৈতিক দল একমত হয়, তাহলে জনগণও গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দেবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর