মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

অন্য কোনও পদের প্রয়োজন নেই!’ হঠাৎ কেন এমন বললেন পাক সেনা প্রধান আসিম মুনির? | বিদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


Last Updated:

পাকিস্তানের প্রেসিডেন্ট পদের জন্য তিনি কি প্রস্তুতি নিচ্ছেন? আসিফ আলি জারদারি কে সরিয়ে তিনি কি গদিতে বসতে চলেছেন? আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির।

কী বললেন আসিম মুনির?কী বললেন আসিম মুনির?
কী বললেন আসিম মুনির?

ইসলামাবাদ: পাকিস্তানের প্রেসিডেন্ট পদের জন্য তিনি কি প্রস্তুতি নিচ্ছেন? আসিফ আলি জারদারি কে সরিয়ে তিনি কি গদিতে বসতে চলেছেন? আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির।

জল্পনা চলছিল প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরে আসবেন আর তার জায়গায় পাক সেনাপ্রধান সে দেশের প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন আসিম মুনির।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ফিল্ড মার্শাল পদ পেয়েছেন মুনির। তারপরেই একমাসের মধ্যেই দু’বার মার্কিন সফরে গিয়েছিলেন তিনি। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ছাড়াই সেখানে আমেরিকার বিভিন্ন নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুনির। এতেই জল্পনার পারদ বাড়তে থাকে।

কিন্তু, এরপরেই জানা যায় এই ধরনের কোনও জল্পনার কথাই উড়িয়ে দিয়েছেন তিনি। এমনিতেও পাকিস্তানে অন্যতম দণ্ডমুণ্ডের কর্তা হিসাবেই ধরা হয় মুনিরকে। সেই মুনিরের মুখেই শোনা গেল প্রেসিডেন্ট পদের জল্পনার বিষয়ে তিনি উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ঈশ্বর তাঁকে পাকিস্তানকে রক্ষা করার জন্যই পাঠিয়েছেন। তাই তাঁর আর কোনও পদের প্রয়োজন নেই।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর চলাকালীন, ভারত-পাক সংঘর্ষ থামাতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও শেহবাজ শরিফের বদলে মুনিরকে সংঘর্ষ বিরতির নির্দেশ দিয়েছিলেন। তাই এই জল্পনার মাঝে মুনিরের এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর