শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই জাতীয় সরকার: রব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২২ সময় দেখুন
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই জাতীয় সরকার: রব


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সরকারের অনিবার্যতার ওপর গুরুত্ব আরোপ করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান সংঘটিত করে সরকার পতনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে। এই জাতীয় সরকারই রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আ.স ম আব্দুর রব উত্তরাস্থ বাসায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মো. সিরাজ মিয়া, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সভায় আ স ম রব বলেন, ‘আইনের শাসনের অনুপস্থিতি, নির্বাচনহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক বিশ্বে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন হয়ে এখন তলানিতে। এই অবস্থা বিদ্যমান থাকলে ভূ-রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের সংকটে নিপতিত হবে।’

রব বলেন, ‘দেশের ভেতরে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা নেই, ভয়ের সংস্কৃতিতে মানুষ কথা বলতে পারছে না। দুর্নীতিতে সারাদেশ আচ্ছন্ন, উন্নয়নের ডামাঢোলে সমাজে প্রতিনিয়ত বেকারত্ব ও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ পাচার হয়ে যাচ্ছে। এ সব চলতে দেওয়া যায় না। সরকারকে পদত্যাগে বাধ্য করার ভেতর দিয়েই গণমুখী রাজনীতির বিকাশ ঘটাতে হবে।’

বাঙালির তৃতীয় জাগরণের এ পর্যায়ে দেশ পরিচালনায় সব অংশীজনের ভূমিকা নিশ্চিত করলেই জাতীয়তাবাদের বিকাশ সুনিশ্চিত হবে।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর