সিসিলি বিজ্ঞাপনী চমক বা মিথ্যা প্রচার নয়৷ সত্যিই এক মার্কিন মহিলা তিনটি বাড়ি কিনেছেন ৩ ডলারে৷ ভারতীয় মুদ্রায় ২৭০ টাকায়৷ নেট মাধ্যমে এখন ভাইরাল রাবিয়া ড্যানিয়েলসের চমকপ্রদ অভিজ্ঞতা৷ ক্যালিফর্নিয়ার এই বাসিন্দা এখন তিনটি বাড়ির মালিক৷ ইতালির সিসিলি প্রদেশের ছোট্ট গ্রাম মুস্সোমেলিতে তিনটি পরিত্যক্ত বাড়ি তিনি কিনেছেন মাত্র ৩ ডলারে৷ প্রসঙ্গত গত কয়েক দশক ধরে মুস্সোমেলির জনসংখ্যা দ্রুত হারে কমছে৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে কমছে ভূসম্পত্তির দামও৷ রাবিয়া একা নন৷ আরও অনেকেই জলের দরে বাড়ির মালিক হয়েছেন ইতালিতে৷
একই অবস্থা ভূমধ্যসাগরের পাশে ইতালির আর এক শহর সাম্বুকার৷ বালুকাবেলায় সাজানো এই শহরে কয়েক ডজন বাড়ি মাত্র ১ ডলারে বিকিয়ে গিয়েছে৷ সেখানেও কারণ জনসংখ্যার হ্রাস৷ দক্ষিণ পশ্চিম ইতালির আর এক শহরে তো এক পেয়ালা
কফির চেয়েও কম দামে মিলছে আস্ত বাড়ি৷ প্রথমে প্রচুর ক্রেতা থাকলেও পরে তাঁরা পিছিয়ে আসেন৷ কারণ বাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় ছিল আকাশছোঁয়া৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।