শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে আটক ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২
  • ১১৪ সময় দেখুন
অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে আটক ১৫


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ::

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া গ্রাম থেকে ১৫ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

আটককৃতরা হলেন, বাগেরহাটের বানিয়াখালী গ্রামের মোছাঃ আসমা বেগম (৪০), মোছাঃ জামিলা (০২), পিরোজপুরের পশ্চিম বালিপাড়া গ্রামের মোছাঃ সালমা আক্তার (৩২), বাগেরহাটের গোপালপুর গ্রামের মোছাঃ বিউটি বেগম (৪৪), একই জেলার ছোটবাদুরা গ্রামের মোছাঃ জেসমীন আক্তার (৩৫), চাদ্দারেলা গ্রামের তানজিলা বেগম (৩৬), বাগেরহাটের পুর্বচিপ বারইখালী
গ্রামের মোছাঃ বানেছা বেগম (৩৩), মোঃ আরিফ শেখ (১৩), মোঃ হানিফ শেখ (১০), মোছাঃ মানছুরা (০৬), বাগেরহাটের খেজুর বাড়িয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষিরার ফুটিঘাটা গ্রামের মোঃ সামিনুর রহমান (৩৬), মোছাঃ ফাহেমা খাতুন (২৫), ও মোছাঃ সুরাইয়া (০১)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর