বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩


অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়েসংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর ও আশপাশে বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে ক্রাইম সিন তৈরি করা হয়েছে, এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ঘটে। বিমানটি একটি প্রশিক্ষণ বা ব্যক্তিগত যাত্রার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ধ্বংসাবশেষ পরীক্ষা করবে, ফ্লাইট ডেটা বিশ্লেষণ করবে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবে।

পুলিশ দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর