বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অস্ত্রের চালান পেয়ে বাইডেনকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ সময় দেখুন
অস্ত্রের চালান পেয়ে বাইডেনকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক

গাজা আক্রমণের জন্য ইসরাইলকে এক উড়োজাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের চালানের প্রাপ্তি স্বীকার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

বুধবার (১১ অক্টোবর) ইসরাইলের সময় সন্ধ্যায় বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। এসময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

এর আগে, বুধবার সকালে আমেরিকান গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র বহনকারী প্রথম বিমান ইসরাইলে অবতরণ করে। অবরুদ্ধ গাজায় সম্ভাব্য স্থল হামলার জন্য কয়েক হাজার সৈন্য জড়ো করেছে ইসরাইল। এসব সৈন্যদের ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র আধুনিক অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে ইসরাইলে।

আল জাজিরার খবরে বলা হয়, গোলাবারুদ ছাড়াও যুক্তরাষ্ট্র ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের অভাব পূরণ করতে আরও ইন্টারসেপ্টর সরবরাহ করছে বলেও ধারণা করা হচ্ছে। কারণ হামাসের অব্যাহত রকেট হামলার সময় বেশ কয়েকটি রকেট আয়রন ডোমকে ফাকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় স্থল আক্রমণ চালানোর জন্য তিন লাখ সৈন্য সমাবেশ ঘটিয়েছে। তারা বর্তমানে গাজা উপত্যকার কাছাকাছি অবস্থান করছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর