বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অস্থায়ী এনআরটিএ ও অস্থায়ী এফসি হিসাব খুলতে আগাম অবহিতকরণ শিথিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯০ সময় দেখুন
অস্থায়ী এনআরটিএ ও অস্থায়ী এফসি হিসাব খুলতে আগাম অবহিতকরণ শিথিল


ঢাকা: বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে অস্থায়ী নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (এনআরটিএ) এবং অস্থায়ী বৈদেশিক মুদ্রার (এফসি) হিসাব সংক্রান্ত অবহিতকরণ প্রক্রিয়ায় শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের বৈদেশিক বিনিময় বিনিয়োগ বিভাগ (এফইআইডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, অস্থায়ী এনআরটিএ ও এফসি হিসাব খোলার বিষয়টি আর আগাম অবহিত করতে হবে না। তবে কোম্পানি নিবন্ধনের পর অনুমোদিত ডিলার (এডি) প্রতিষ্ঠানগুলোকে ১৪ দিনের মধ্যে এফইআইডি বিভাগে প্রাসঙ্গিক কাগজপত্রসহ হিসাবের তথ্য জমা দিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, বিদেশি বিনিয়োগকারীরা চাইলে তাদের আনা অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করতে অথবা বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ এক বছর পর্যন্ত রাখতে পারবেন। কোনো কারণে প্রস্তাবিত বিনিয়োগ বা কোম্পানি নিবন্ধন সম্পন্ন না হলে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ আগাম অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে। তবে এ ক্ষেত্রে হিসাব বন্ধ করার তথ্য ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানাতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর