বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আইএস’কে অর্থ দিয়েছিল লাফার্জ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৩৫ সময় দেখুন
আইএস’কে অর্থ দিয়েছিল লাফার্জ


আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় ব্যবসা চালাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসহ (আইএস) কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ দিয়েছিল ফ্রান্সের সিমেন্ট প্রস্তুতকারী কোম্পানি লাফার্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে চলা একটি মামলায় লাফার্জের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। লাফার্জও আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে। দোষী সাব্যস্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে হবে। নিউইয়র্ক টাইমসের খবর।

মঙ্গলবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ফেডারেল আদালত লাফার্জের বিরুদ্ধে এই রায় দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত আইএস-সহ আরও কয়েকটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়ার অভিযোগে এই আদালতে ফৌজদারি মামলা চলছিল। এমন অভিযোগে কোনো বিদেশি কোম্পানির বিরুদ্ধে মার্কিন আদালতের এমন রায় নজিরবিহীন।

সিএনবিসির খবরে বলা হয়, নির্বিঘ্নে ব্যবসা চালাতে ইসলামিক স্টেটের আল-নুসরাহ ফ্রন্ট এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের ১০.২৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রদান করেছিল লাফার্জ। যা ২০১৩ সালের অক্টোবর ২০১৪ সাল পর্যন্ত সময় ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রদান করা হয়।

মামলার আইনজীবী মার্কিন অ্যাটর্নি ব্রিয়ান পিস এক বিবৃতিতে জানান, লাফার্জ তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছে।

অ্যাটর্নি পিসের বিবৃতিতে বলা হয়, লাফার্জ সিমেন্ট সিরিয়া শাখার নির্বাহীরা আইএস নিয়ন্ত্রিত সরবরাহকারীদের কাছ থেকে উত্তর সিরিয়ার জালাবিয়েহ অঞ্চলে তাদের সিমেন্ট কারখানার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনেছিলেন। এসব সামগ্রী বহনকারী গাড়ি এবং সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী-কর্মকর্তারা যাতে আশেপাশের চেক পয়েন্টগুলো নির্বিঘ্নে পারাপার হতে পারেন সে জন্য আইএস এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে মাসিক চাঁদা দিয়েছিল লাফার্জ।

বিবৃতিতে বলা হয়, লাফার্জ সিমেন্ট সিরিয়া শাখা সিমেন্ট বিক্রির একটা অংশ আইএস’কে চাঁদা হিসেবে দিতো। যা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সরকারকে ট্যাক্স হিসেবে দেখিয়েছিলেন।

মামলায় কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়নি। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

এদিকে লাফার্জ সিমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, যেসব কর্মকর্তারা আইএস’কে অর্থ দিয়েছিলেন তাদের কেউ এখন আর কোম্পানিতে নেই। তবে কর্মকর্তাদের এমন কাজ লাফার্জের আচরণবিধির লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লাফার্জ সিরিয়া শাখার এমন কাজের দায় নিয়েছে কোম্পানি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর