শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

‘আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিচ্ছে বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
‘আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিচ্ছে বিএনপি’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে নব্য রাজাকার। অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিচ্ছে।

কৃষিবিদ দিবস উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শান্তি সমাবেশের নামে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ শহরে আপনারা বাস করেন বলেন আমরা কোথায় বাধা দিয়েছি? সংঘাত শুরু করেছে বিএনপি। বেশ কয়েকটি জেলায় তারাই আগুনসন্ত্রাস শুরু করেছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিয়েছে বিএনপি।

বিএনপি ২০১৩-১৪ সালে সন্ত্রাসী করে প্রমাণ করেছে তারাই নব্য রাজাকার। আপনারা আমাদের মিটিং করতে দেননি। আমাদের অনেক নেতাকর্মীকে রাজপথে পিটিয়ে আহত করেছেন। আপনাদের সময় কি করেছেন একবার ভেবে দেখেছেন? আপনাদের আমলে আমরা কোথাও শান্তিতে সমাবেশ করতে পারিনি। আজকে ‘চোরের মায়ের বড় গলা’।

বিএনপিকে ইতিবাচক ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিবাচক ধারায় ফিরে আসুন, নেতিবাচক রাজনীতি পদযাত্রাকে মরণযাত্রা নিয়ে যাবে। সিরাজগঞ্জে ১৮টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি প্রফেসর মো. শহীদুর রশীদ ভুইয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। সভায় স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর