ঢাবি করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২৩:৫৪
ঢাবি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩ টায় রাজধানীর শাহবাগে গণজমায়েত ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ মে) রাত ১১ টায় শাহবাগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা জানান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল বিকেল ৩ টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে।’ পাশাপাশি সারাদেশের যেসব স্থানে জুলাই অভ্যুত্থানে আন্দোলন হয়েছে, সেসব স্থানে গণজমায়েত পালন করার ঘোষণা দেন হাসনাত।
তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচির ৪৫ ঘণ্টা হয়েছে। যতক্ষণ না নিষিদ্ধ করা হয়, ততক্ষণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’
এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আগামীকাল অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সারাদেশ থেকে যারা আওয়ামীলীগের নির্যাতনের শিক্ষার হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মোদিবিরোধী আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন, সবার অংশগ্রহণে এই জমায়েত অনুষ্ঠিত হবে। সঙ্গে সারাদশে প্রত্যেক জুলাই পয়েন্টে গণজমায়েত ঘোষণা করছি। যে সিদ্ধান্ত ৫ আগস্ট হয়েছে, তার আইনগত ভিত্তি আদায়ের লড়াই।
দাবিগুলো হলো-
এ সময় হাসনাতের সঙ্গে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়েরসহ বিভিন্ন সংগঠনের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেকে/এইচআই
আ.লীগ নিষিদ্ধ
আওয়ামী লীগ
জাতীয় নাগরিক পার্টি
হাসনাত আবদুল্লাহ