মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

আওয়ামী লীগের কেন্দ্র টু তৃণমূল সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
আওয়ামী লীগের কেন্দ্র টু তৃণমূল সমন্বয় সভা অনুষ্ঠিত


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্র টু তৃণমূল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বিরোধী পক্ষের অপপ্রচার ও পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি হিসেবে ধারাবাহিকভাবে এই দফতর সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৩ জুলাই) বিকেলে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ আওয়ামী লীগের দফতর ও উপ-দফতর সম্পাদকের সঙ্গে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক আটটি জেলার( কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর,কুমিল্লা দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ও ফেনী জেলা) দফতর ও উপ-দফতর সম্পাদকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের দফতর সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধারাবাহিকভাবে আওয়ামী লীগের দফতর বিভাগ থেকে ধাপে ধাপে ৮টি বিভাগের জেলাগুলোর দফতর ও উপ-দফতর সম্পাদকদের সঙ্গে এই সভার আয়োজন করা হচ্ছে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কাজের ব্যবস্থাপনায় তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। সভার উদ্দেশ্য হলো- সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং দলীয় প্রচার-প্রচারণা জোরদার করা, তৃণমূল পর্যায়ের সকল কর্মকাণ্ড কীভাবে তুলে ধরা যায় এবং বিরোধীপক্ষের অপপ্রচার ও পাল্টা জবাব দেওয়া। কনভেনশনাল মিডিয়ার পাশাপাশি এখন অনলাইন মিডিয়ার বিস্তারে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা এবং নিজেদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করার গুরুত্ব তুলে ধরেন নেতারা।

নেতারা বলেন, গত ২৩ জুন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের বিকশিত হয়েছিল জ্ঞাননির্ভর সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে। ২০০৮ সালে ক্ষমতাসীন হওয়ার পর প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছেন। জাতির সামনে সময়োপযোগী রূপকল্প প্রণয়ন করে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে শতবর্ষী প্ল্যান ডেল্টা প্ল্যান-২১০০ ঘোষণা করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এই ডিজিটাল বাংলাদেশকে আমাদের টেকসই করতে হবে। একই সঙ্গে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে উপযোগী কর্মসূচি গ্রহণ করে এগিয়ে যেতে হবে। দলের দফতর বিভাগ এক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠন গতিশীল করতে আমরা কাজ করছি। সংগঠনকে গতিশীল করতে দফতরের অবদান অনস্বীকার্য। সংগঠনের ক্ষমতা বৃদ্ধির ওপর সরকারের স্থায়ীত্ব নির্ভর করে। সংগঠন স্মার্ট হলে সরকার স্মার্ট হবে।’

এছাড়া সভায় চট্টগ্রাম বিভাগের ৮টি জেলার সংযুক্ত দফতর ও উপ-দফতর সম্পাদকরা বক্তব্য দেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পক্ষে সভা পরিচালনায় কারিগরি সহায়তা প্রদান করা হয়।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom