বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: গোলাম পরওয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫১ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৬:১১ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৬:১৩

বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খুলনা: আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না। জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’

বুধবার (২ এপ্রিল) খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বানিয়াখালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নতুন স্বাধীনতার পর এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল। আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে, আমরা সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহত পঙ্গুত্ববরণকারীদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।’

তিনি বলেন, ‘আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দু মুসলিম কিংবা মেজরিটি মাইনরিট বলে কিছু থাকবে না। দু:শাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। আজ প্রাণ খুলে দেখতে চাই। দেশে আইনের শাসন কায়েম করে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি ১১ মাস আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। তাকওয়াপূর্ণ সমাজ বিনির্মাণে জামায়াত কর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।’ মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানান।

এডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে ও হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, ড. একরাম উদ্দিন সুমন, সরদার আব্দুল ওয়াদুদ, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম, এস এম মাহবুবুর রহমান প্রমুখ।

সারাবাংলা/আরএস

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর