বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হলে জিম্মিদের মুক্তি দেবে না হামাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হলে জিম্মিদের মুক্তি দেবে না হামাস


আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ইসরাইলের ‘আগ্রাসন সম্পূর্ণ বন্ধ’ করতে সম্মত না হওয়া পর্যন্ত আর কোনো জিম্মি মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এক বিবৃতিতে হামাস বলেছে, ‘ফিলিস্তিনের একটি জাতীয় সিদ্ধান্ত রয়েছে, আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত বন্দিদের বিষয়ে কোনো কথা বলা বা বিনিময় চুক্তি করা উচিত নয়।’

ইসরাইল বলেছে, গাজায় ২ হাজারের অধিক হামাস যোদ্ধাকে হত্যা করেছে দেশটির সেনারা। এদিকে চলতি মাসের শুরুর দিকে প্রায় এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ১০০ জনেরও বেশি ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।

গত অক্টোবর ইসরাইল থেকে অপহৃত প্রায় ১২০ জন এখনো গাজায় হামাসের হাতে বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুদ্ধ বিরতির বিষয়ে একটি প্রস্তাব পাস করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে জাতিসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের খসড়া নিয়ে তাদের এখনো গুরুতর উদ্বেগ রয়েছে। তাই প্রস্তাবের উপর ভোট শুক্রবারও স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর