বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘আজই মারিওপোল দখল করবে রাশিয়া’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৬৩ সময় দেখুন
‘আজই মারিওপোল দখল করবে রাশিয়া’


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলের নিয়ন্ত্রণ বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ বাহিনীর হাতে চলে যাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। এই কাদিরভের অধীনস্ত বাহিনীগুলোও ইউক্রেনে রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করছে।

এদিকে, মারিওপোলের শেষ প্রধান শক্তিকেন্দ্র আজভস্তাইল ইস্পাত কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় সেনা ও বেসামরিকদের সরিয়ে নিতে ইউক্রেনের আলোচনার প্রস্তাব পাওয়ার পর রুশ মিত্র বাহিনী এরকম আত্মবিশ্বাসী মন্তব্য করল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুপুরের আগে বা পরে আজভস্তাইল পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন কাদিরভ। এমনটি হলে আট সপ্তাহ আগে ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়ার দখলে যাওয়া সবচেয়ে বড় শহর হবে মারিওপোল।

যদিও এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

বুধবার (২০ এপ্রিল) কয়েক ডজন বেসামরিক নাগরিক দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনব্যাসের এ বন্দরনগরী ছাড়তে পেরেছেন। ছোট একটি বাসবহরে করে তারা শহর ছেড়েছেন।

অন্যদিকে, বুধবার ভোররাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনীয় এক মেরিন কমান্ডার মেজর সেরহি ভোলেনা জানিয়েছেন, আজভস্তাইল ইস্পাত কারখানায় যোদ্ধারা বেশিক্ষণ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না। সেখানে যোদ্ধাদের পাশাপাশি প্রায় এক হাজার বেসামরিক নাগরিকও আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

অপরিকে, ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশটির ৫০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে এবং দেশটির শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর