শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪ Aryna Sabalenka back to her best as World No. 1 storms into US Open third round in just 53 minutes | Tennis News Hanuman Ansh: How did A No-Star ₹2 Crore Film Became A ₹55 Crore Hit? Trade Experts Decode Its BO Run | Bollywood News কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে বরিশাল বিশ্ববিদ্যালয়


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে জারি করা বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এর মধ্যে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেওয়ার  ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে বাড়ি ফেরানোর এই কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশটি মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

নোটিশে বলা হয়, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে বরিশালে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহণ সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৪ জুলাই দুপুর ১২টার মধ্যে সংযুক্ত লিংকে (http://transportservice.bu.ac.bd/) তাদের নিজ নিজ তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাড়ি ছাড়ার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ১৪ জুলাই রাত ১০টার মধ্যে জানানাে হবে।

উল্লেখ্য, ১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত রুটগুলোতে বাস ছেড়ে যাবে।

  • রুট ১. বরিশাল-গৌরনদী-গোপালগঞ্জ খুলনা- সাতক্ষীরা
  • রুট ২. বরিশাল-পিরােজপুর- বাগেরহাট যশোর
  • রুট ৩. বরিশাল- ফরিদপুর-মাগুরা-ঝিনাইদহ-কুষ্টিয়া-রাজবাড়ী
  • রুট ৪. বরিশাল-মাওয়া ফেরিঘাট-ঢাকা (গুলিস্তান)
  • রুট ৫. বরিশাল-পটুয়াখালী-বরগুনা (আমতলী)

এ ব্যাপারে শিক্ষার্থীরা জানায়, চলমান বিধিনিষেধের শুরু থেকে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের এমন বাস সার্ভিস দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে। আমরা এ ব্যাপারে বার বার প্রশাসনকে জানিয়েছি। তবে দেরিতে হলেও প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ। যদিও যে কয়েকটা জেলাতে বাস যাবে তা পর্যাপ্ত নয় বলেও দাবি তাদের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর