রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আধুনিক ঢাকা-৫ গড়তে পরিবর্তন আমার অঙ্গীকার: হাজী ইব্রাহিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ সময় দেখুন
আধুনিক ঢাকা-৫ গড়তে পরিবর্তন আমার অঙ্গীকার: হাজী ইব্রাহিম


ঢাকা: ঢাকা-৫ এলাকাকে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন হাতপাখার প্রার্থী হাজী ইব্রাহিম।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মো. ইবরাহীমের নেতৃত্বে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ী পর্যন্ত নির্বাচনি গণসংযোগ কর্মসূচি ‘পরিবর্তনযাত্রা’র আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমরা ভোগ করতে নয় বরং পরিবর্তনের জন্য এসেছি, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমার রাজনীতি আমাকে ইনসাফ, সমতা, ন্যায্যতা ও জবাবদিহিতার শিক্ষা দিয়েছে। জনতার সুখ-দুঃখ ও সংগ্রামে প্রাচীর হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি নিজেকে আপনাদেরই একজন এবং সত্যিকারের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাই। আমি আহ্বান জানাই, সকলে একযোগে পরিবর্তনের আওয়াজ তুলুন, কারণ “আমরা জাগলেই সকাল হবে, আমরা সজাগ হলেই আঁধার রাত কেটে যাবে।

তিনি আরও বলেন, আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দুইবার নির্বাচিত হয়েছি, যেখানে প্রতিকূল পরিবেশেও জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে। কাউন্সিলর থাকাকালীন আমি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সরকারি বরাদ্দের ব্যবহার নিশ্চিত করেছি এবং কোনো অবৈধ টাকা নিইনি। আমার বিশ্বাস, নীতি-নৈতিকতা, জবাবদিহিতা ও সততার মাধ্যমেই সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়।

এ সময় তিনি ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীবাসীকে সঙ্গে নিয়ে একটি মডেল ও আধুনিক ঢাকা-৫ গড়তে টেকসই পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিবর্তনযাত্রায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, সমন্বয়ক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর