মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

আনলিমিটেড এলাহি ব্যুফে, তা-ও মাত্র ৯৯ টাকায়; শুনে নিন এক গৃহবধূর সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ সময় দেখুন
আনলিমিটেড এলাহি ব্যুফে, তা-ও মাত্র ৯৯ টাকায়; শুনে নিন এক গৃহবধূর সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প – News18 Bangla


বিজয় কুমার, নয়ডা: কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়! সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন নয়ডার গৃহবধূ অঞ্জু গিরি। বর্তমানে যিনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। আজ সেই গৃহিণীর এক সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্পই শুনে নেওয়া যাক।

নয়ডার সেক্টর ৭১-এ থাকেন অঞ্জু। বরাবরই রান্নাবান্না করতে ভালবাসেন। আর সেই শখকেই ব্যবসায় রূপান্তরিত করার কথা ভেবেছিলেন তিনি। এটা বছর তিনেক আগের ঘটনা। যেমন ভাবা, তেমনি কাজ। ব্যবসার প্রাথমিক পর্যায়ে টিফিন পরিষেবা শুরু করেছিলেন ওই গৃহবধূ। তা-ও নিজের বাড়িতেই সবটা রান্না করে সেই খাবার পৌঁছে দিতেন বিভিন্ন সংস্থায়। তাঁর রান্না করা খাবার ধীরে ধীরে মানুষ পছন্দ করতে শুরু করে। আর চাহিদাও বাড়তে থাকে। এর ফলে পাল্লা দিয়ে বৃদ্ধি পায় তাঁর ব্যবসাও। এর পর খাবারের একটি দোকান খোলার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন– সুখের সংসারে যেন কালো মেঘের ছায়া; ৬ জন স্ত্রী-কে নিয়ে বেজায় মুশকিলে যুবক !

নয়ডারই সেক্টর ৬২-র আইথাম টাওয়ারের কাছে একটি দোকান খুলেছেন অঞ্জু। নাম ‘গৃহিণী কিচেন’। যেখানে ব্যুফে সিস্টেমের ব্যবস্থা রয়েছে। এর ফলে মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড খাবার খেতে পারেন গ্রাহকরা। ফলে অঞ্জুর দোকানে নিত্যদিন ভিড় বেড়েই চলেছে।

শুধু তা-ই নয়, অন্য মহিলাদের কর্ম সংস্থানও করেছেন ওই গৃহবধূ। দোকানে কাজের জন্য ৬ জন মহিলাকে রেখেছেন তিনি। যাঁরা তাঁকে ব্যবসায় নানা ভাবে সাহায্য করেন। এমনকী রান্নাও করেন ওই মহিলা কর্মীরা। অঞ্জু জানান, তিনি আসলে এমন খাবারের স্বাদ গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চান, যা তাঁদের বাড়ির কথা মনে করিয়ে দেবে। এর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়ার কথাও জানালেন তিনি।

আরও পড়ুন- অবসর নিয়ে ঘরে ফিরছিলেন জওয়ান; রেলস্টেশনে তাঁকে চমকে দিল কোন ঘটনা, দেখে নিন নিজেই

অঞ্জুর কথায়, রান্নায় ব্যবহৃত বেশির ভাগ মশলাই হাতে পেষাই করা। যা তিনি নিজেই বাড়ি থেকে নিয়ে আসেন। এর পাশাপাশি খাবার তৈরি এবং পরিবেশন করার সময় স্বাস্থ্যবিধি সম্পর্কেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়, যাতে সেখানে আসা প্রতিটি গ্রাহক একটি ভাল পরিবেশ পেতে পারেন। গৃহিণী কিচেন-এর ব্যুফে-তে বিভিন্ন ধরনের তরকারি, ডাল এবং অন্যান্য নানা সুস্বাদু খাবার থাকে। আর একঘেয়েমি কাটানোর জন্য এখানকার মেন্যু প্রতিদিন পরিবর্তন করা হয়।

এখানেই শেষ নয়, অনলাইনেও গৃহিণী কিচেন-এর খাবার পাওয়া যায়। এই আউটলেটে যাঁরা প্রতিদিন খেতে আসেন, তাঁদের বক্তব্য, “এখানে যেসব খাবার পাওয়া যায়, সেগুলি খুবই ভাল আর দামও বেশ কম। মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড যে খাবার মেলে, তার স্বাদ একেবারে বাড়ির মতো!”

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Food, Noida



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর