মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

আনোয়ারায় মির্জাখীল দরবারের অনুসারীদের ঈদের নামাজ আদায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৮২ সময় দেখুন
আনোয়ারায় মির্জাখীল দরবারের অনুসারীদের ঈদের নামাজ আদায়

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফী মাযহাবের অনুসারে দুইশো বছর ধরে এভাবে ঈদুল আজহা পালন করে আসছেন।

বুধবার (২৮ জুন) সকাল আটটার সময় আনোয়ারা উপজেলার বরুমচড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসখামা, কাটাখালী, রায়পুর ও গুজরা গ্রামে ঈদের জামাত আদায় করেন।

দরবার শরীফ সূত্র জানায়, সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান নামাজে ইমামতি করেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে শতাধিক গ্রামের অনুসারীরা বুধবার ঈদুল আজহা উদযাপন করেন।

আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দরবারের অনুসারী তৌহিদুল হক চৌধুরী বলেন, মির্জাখীল দরবারের নিয়ম অনুসারে আমরা সকাল আটটার সময় ঈদের জামাত আদায় করেছি।

ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, আমরা আজ বুধবার ঈদের জামাত আদায় করেছি। হানাফী মাযহাবের নিয়ম অনুসারে দুইশো বছর ধরে একই নিয়মে আমরা ঈদুল আজহা পালন করে আসছি। সারাদেশের শতাধিক এলাকায় দরবারের অনুসারীরাও একই সময়ে ঈদের জামাত আদায় করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর