রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

আনোয়ারায় ম্যাজিস্ট্রেট দেখে ৪০০ টাকার তরমুজ ২০০ টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৭ সময় দেখুন
আনোয়ারায় ম্যাজিস্ট্রেট দেখে ৪০০ টাকার তরমুজ ২০০ টাকা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন হাট-বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে তরমুজ ও পেঁয়াজের দাম। এই তরমুজ ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে চাতরী চৌমহনী বাজার ও রাঙ্গাদিয়া বাজারে পৃথক অভিযান চালানো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ৪০০ টাকার পরিবর্তে তরমুজ ২০০ টাকা। ১২০ টাকার পেঁয়াজ ৮০ টাকা বিক্রি করা শুরু করেন। অভিযানের মুহূর্তে মানুষের তরমুজ ও পেঁয়াজ কিনতে ভিড় জমেছে।

এছাড়াও অভিযানে বেশি গরুর মাংস, পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ১২ দোকানীকে ৯৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন। অন্যদিকে ১৩ দোকানীকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা যাবে না। যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পণ্য বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom