আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণসামগ্রী ইট, কংক্রিট ও বালি বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ নভেম্বর) দুপুর উপজেলার সিইউএফএল সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।
তিনি জানান, চাতুরী মোড় থেকে বটতলী সড়কে তেলের দোকান, সিইউএফএল সডকের বৈরাগ রাস্তার মাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ইট, বালি, কংক্রিট বিক্রিয় করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে জনগণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।