আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ঝুকিপূর্ণ বেড়ীবাঁধের জরাজীর্ণ অংশ মাটি দিয়ে ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করলের স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ।
শনিবার (১৩ মে) দিনভর ইউনিয়নের গোদারপাড়, বানুর হাট, লামার বাজার সহ বিভিন্ন এলাকার বেড়ীবাঁধের ভাঙ্গা অংশ সংস্কার করা হয়।
সরেজমিনে দেখা যায়, গত বছর বছর সিত্রাং-এর প্রভাবে জরাজীর্ণ হয়ে যায় জুঁইদন্ডী ইউনিয়নের বেড়ীবাঁধের কিছু অংশ। এতে জুয়ারের পানি বৃদ্ধি পেলে জনবসতিতে প্রবেশ করবে নদীর পানি। ফলে ক্ষতি হবে জানমাল এবং ফসলি জমির। ঘুর্ণিঝড় ‘মোখা’ চট্টগ্রাম উপকূলে প্রবেশ করলে বড় ধরনের ক্ষতির হবে বলে ধারণা করা হচ্ছে।
বেড়ীবাঁধে সংস্কারের কাজ পরিদর্শন এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ বলেন, ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশে ইউনিয়নের ঝুকিপূর্ণ বেড়ীবাঁধের ভাঙ্গা অংশ নিজ উদ্যোগে সংস্কার করে দিয়েছি। সকল আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণের শুখনো খাবারের ব্যবস্থা সহ সকাল থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। এ নিয়ে ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সিপিপি সদস্য চিকিৎসা টিমের সদস্যরা কাজ করছে।