শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আনোয়ারায় ইউপি নির্বাচনে নৌকার ৫ ও বিদ্রোহী ১ প্রার্থী বিজয়ী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৫১ সময় দেখুন
আনোয়ারায় ইউপি নির্বাচনে নৌকার ৫ ও বিদ্রোহী ১ প্রার্থী বিজয়ী

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

দিনব্যাপী অভিযোগ আর সহিংসতার মধ্যে দিয়ে আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ; চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

১০টি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হলে সেখানে একজন নিহত হন। অন্যদিকে আনোয়ারা রায়পুর ইউনিয়নে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র‍্যাব। এছাড়াও উপজেলার বরুমছড়া, পৌরকুড়া, সদর ইউনিয়নে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

চেয়ারম্যান পদে জয়ী হলেন যারা, বারশত ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিন শরীফ , বরুমছড়া ইউনিয়ন নৌকা প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম ,সদর ইউনিয়নে নৌকা প্রার্থী অসীম কুমার দেব,পরৈকোড়া ইউনিয়নে নৌকা প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী আশরাফ, হাইলধর ইউনিয়নে নৌকা প্রার্থী কলিম উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে বৈরাগ ইউনিয়ন নৌকার প্রার্থী নোয়াব আলী, বারখাইন ইউনিয়নে নৌকার প্রার্থী হাসনাইন জলিল চৌধুরী শাকিল, চাতরী ইউনিয়নে নৌকার প্রার্থী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওইসব ইউনিয়নে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে বটতলী ইউনিয়নে মামলা জটিলতার কারণে চেয়ারম্যান পদের ভোট স্থগিত করা হলে সেখানে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ জানান, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আনোয়ারায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলার সদস্যরা নিয়োজিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর