মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

আনোয়ারায় মন্দির চুরির ঘটনায় ২ পেশাদার চোর গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫০৯ সময় দেখুন
আনোয়ারায় মন্দির চুরির ঘটনায় ২ পেশাদার চোর গ্রেপ্তার

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় মন্দির চুরির ঘটনায় ২ পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) রাতে আনোয়ারা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। পরে তাদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে মন্দির থেকে চুরিকৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মো. হাসান (৩৫) ও শোলকাটা গ্রামের মৃত আবুল কালামের পুত্র মো. মনির (২৩)। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন মন্দিরে চুরির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বারকাইন ইউনিয়নের বোয়ালগাঁ এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান ও মো. মনির নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে শোলকাটা-তৈলারদ্বীপ সড়কের পাশে ঝুপটি থেকে আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা এলাকায় কালী মন্দির ও শীতলা মন্দির চুরি হওয়া মালামাল

আনোয়ারা থানার ওসি (তদন্ত) ওমর ফারুক জানান, চোর এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর