মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

আনোয়ারায় সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪৭ সময় দেখুন
আনোয়ারায় সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

গত ৪ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত(জেলা ও দায়রা জজ) এর বিচারক মুনসী আব্দুল মজিদ ১৯৯৫ সালের একটি মামলায় আবু ছৈয়দের পাঁচ বছরের সাজা প্রদান করে ৭ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এসময়ের মধ্যে তিনি আসামী আদালতে হাজির না হওয়ায় গত ৬ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে দন্ডিত আসামী সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ তার নির্বাচনী এলাকা আনোয়ারার রায়পুর ইউনিয়নের চুল্লাজামার বাড়ীর মাস্টার রফিকের ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। পরে মাস্টার রফিকের ভাই হাফেজ মোঃ মঈনুদ্দিন বাদী হয়ে আবু ছৈয়দসহ ৩৫ জনকে আসামী করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করে।

দীর্ঘ প্রায় ২৭ বছর পর এ মামলায় আবু ছৈয়দকে দন্ডবিধির ৪৩৬ সহ গঠিত ১৪৯ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত। টাকা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদন্ডের নির্দেশও দেন আদালত।

গ্রেফতারী পরোয়ানার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাসান বলেন, আদালতের গ্রেফতারী পরোয়ানার আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর