বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে তেল রফতানি শুরু করেছে ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
আফগানিস্তানে তেল রফতানি শুরু করেছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তেল রফতানি শুরু করেছে ইরান। উগ্রবাদী গোষ্ঠী তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার ১০ দিন না পেরোতেই এ সিদ্ধান্ত নিলো তেহরান।

গত কয়েক মাসে আফগানিস্তানে তালেবানের হামলা তীব্র হওয়ার পর থেকেই পেট্রোলের দর টন প্রতি ৯০০ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছায়। পেট্রোলের এমন মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে দেশের দখল নেওয়ার পরপরই প্রতিবেশী ইরানকে তেল রফতানির প্রস্তাব দেয় তালেবান।

রয়টার্সের খবরে বলা হয়, তালেবান কাবুলের দখল নেওয়ার পরই ইরানের ব্যবসায়ী সংগঠনের এক নেতার কাছে বার্তা পাঠায় তালেবান। এতে বলা হয়, নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে তেল রফতানি শুরু করার মতো ইতিবাচক পরিস্থিতি বিরাজ করছে আফগানিস্তানে। এর প্রেক্ষিতে, ইরান কর্তৃপক্ষ আফগানিস্তানে তেল রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য যে, গত ৬ আগস্ট আফগানিস্তান পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার খাতিরে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছিল ইরানের কাস্টমস কর্তৃপক্ষ। তবে ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের আচরণে তেহরান অনেকটা আশ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। রয়টার্সের খবর।

আফগানিস্তানে সিংহভাগ তেলের রফতানিকারক দেশ ইরান। গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১ বছরে আফগানিস্তানে ৩৬৭ মিলিয়ন ডলারের পেট্রোল রফতানি করে ইরান। আফগানিস্তানে রফতানির দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। এ দুটি দেশ গত এক বছরে আফগানিস্তানে যথাক্রমে ২৫৭ মিলিয়ন ডলার এবং ২৩৬ মিলিয়ন ডলারের তেল রফতানি করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর