সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

আফগানিস্তান নিজের ভবিষ্যত ঠিক করবে: বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৯২ সময় দেখুন
আফগানিস্তান নিজের ভবিষ্যত ঠিক করবে: বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান তাদের নিজেদের ভবিষ্যত নিজেরাই ঠিক করতে যাচ্ছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে হোয়াইট হাউজে এক বৈঠকে এ কথা বলেন বাইডেন।

এসময় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরেও সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন জো বাইডেন। উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকেই মৌলবাদী সংগঠন তালেবান দেশটির দখল নিতে মারিয়া হয়ে উঠেছে। গত বছর থেকে আফগানিস্তানের একের পর এক জেলা দখল করে নিচ্ছে উগ্রবাদী সংগঠনটি। মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হবে— সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক মহল।

আফগানিস্তানে তালেবানের দখলদারিত্ব বৃদ্ধি পাওয়ায় গত সপ্তায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। এমন অবস্থায় গত বৃহস্পতিবার হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছে, এতদিন মার্কিন সেনাদের সঙ্গে কাজ করেছেন এমন স্থানীয়দের আমেরিকায় নিয়ে আসা হবে। এ ঘোষণার ফলে কয়েক হাজার আফগান নাগরিককে সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওই ঘোষণার একদিন পর আশরাফ ঘানি ও জো বাইডেনে বৈঠকে বসলেন। হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠকে জো বাইডেন বলেন, ‘আমাদের সৈন্যরা হয়ত আফগানিস্তান ছাড়ছে, তবে দেশটির প্রতি আমাদের সহযোগিতা বন্ধ হবে না’।

তবে জো বাইডেন জোর দিয়ে বলেন, ‘আফগানিস্তান ভবিষ্যতে কী চায়, এটা সম্পূর্ণ তাদের হাতে’।

এসময় আশরাফ ঘানি বলেন, ২০ বছর জঙ্গিবিরোধী যুদ্ধের পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তটি ঐতিহাসিক। জো বাইডেনের এ সিদ্ধান্তকে সমর্থন ও সম্মান জানাতেই তিনি আমারিকায় গিয়েছেন।

আফগানিস্তানে তালেবান দমনে সরকারি বাহিনীর অগ্রগতির খবরও জো বাইডেনকে জানান আশরাফ ঘানি। তিনি জানান, সম্প্রতি তালেবানের দখলে চলে যাওয়া ছয়টি জেলা পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর