স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এনইউ