রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আমরা বিভিন্ন সময় মিস ইনফরমেশনের শিকার হচ্ছি: নাহিদ ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ৪ মে ২০২৫ ১৪:২৭

সেমিনারে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মিডিয়ার ভেতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে তা থেকে বের হওয়ার জন্য রুপরেখা দরকার। মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভেতর থেকেই নির্ধারণ করা উচিত। দেশের গণমাধ্যমেও মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। দল হিসাবে আমরা এর ভিকটিম হয়েছি এবং হচ্ছি।

তিনি বলেন, আমাদের বক্তব্য নানা সময় ভুলভাবে ছড়ানো হচ্ছে। ভবিষ্যতে রাজনৈতিক দলের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক আরও ইতিবাচক হবে। মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সবাই দিচ্ছি। গণমাধ্যমের সংস্কার দ্রুত হওয়া দরকার।

রোববার (৪ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যমের মালিকানার বিষয়টি সুস্পষ্ট হওয়া দরকার। করপোরেট প্রতিষ্ঠানের মালিকানা থাকায় তারা গণমানুষের কথা বলে না। একজন মালিকের অধীনে কয়টি পত্রিকা থাকতে পারবে, তার নীতিমালা দরকার।

তিনি আরও বলেন, মুক্ত গণমাধ্যম অতিগুরুত্বপূর্ণ মাণদণ্ড। ভবিষ্যত বাংলাদেশে সব ধরণের চাপ থেকে বের হয়ে গণমাধ্যম কাজ করতে পারবে।

নাহিদ বলেন, গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ কমেছে। কিন্তু সামাজিক চাপ তৈরি হয়েছিল। কেন সামাজিক চাপ তৈরি হয়েছে তা বিশ্লেষণ করতে হবে। আমরা কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নই। আমরা মুক্ত গণমাধ্যমের পক্ষে। বাংলাদেশে একটি মুক্ত গণমাধ্যম ও সত্যিকারের গণতন্ত্র গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।

সেমিনারে নাহিদ ইসলাম ছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সহ সভাপতি নুরুল কবীর, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/ইআ

আহ্বায়ক নাহিদ ইসলাম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর